• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা সন্দেহে রংপুর থেকে একজনকে ঢাকায় স্থানান্তর

সিসি নিউজ, ১০ ফেব্রুয়ারী।। করোনা সন্দেহে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রমেক হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র।
তিনি জানান, চীনফেরত শিক্ষার্থীর নাম আলামিন, তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে চলবলা মদনপুর এলাকায়। রোববার রাত ১১টা ৫৫মিনিটে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, চীনফেরত চিকিৎসাধীন আলামিনকে আইইডিসিআর ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ভর্তি প্রথম শিক্ষার্থীর শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে। আগের চেয়ে উন্নতি হয়েছে তার। সোমবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। উপরের নির্দেশে এর বেশি কোনো তথ্য তারা সাংবাদিকদের জানাতে চাননি।

ব্রিফিংয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ