সিসি নিউজ।। ঘন কুয়াশার কারনে সৈয়দপুর-ঢাকা রুটে চলাচলকারী উড়োজাহাজের সিডিউল বিপর্যয় হয়েছে। আজ সোমবার বেলা ২টা পর্যন্ত কোন উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরন না করায় ঢাকাগামী ৪টি উড়োজাহাজের আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে।
অপরদিকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে একই সংখ্যক সৈয়দপুরগামী যাত্রী আটকা পড়েছে।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দত্ত জানান, ঘন কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে।