• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কভিডে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেষ্ক।। কভিড-১৯-এ মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালো। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ১১ জন। এর মধ্যে শুধু চীনেই প্রাণ গেছে ২ হাজার ৫ জনের। চীনের বাইরে হংকংয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৭৫ হাজারের বেশি।

চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে আক্রান্ত কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। কেবল মঙ্গলবারই এই প্রদেশে ১৩২ জনের মৃত্যু হয়েছে, যা একদিন আগেও ছিল ৯৩ জন।

এর আগে, নতুন করে আক্রান্তের সংখ্যা কমলেও এখনই ভাইরাসের প্রাদুর্ভাব কমার কোনো ইঙ্গিত মেলেনি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, সংক্রমণ রোধে চীনা নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে এই পদক্ষেপ। আগামী মাসে রোমানিয়ায় হতে যাওয়ায় টেনিস টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে চীন।
বাংলাদেশের মূল ভূখণ্ডে এখনো কেউ কভিডে আক্রান্ত হননি। তবে সিঙ্গাপুরে কাজ করতে গিয়ে ৫ জন কবলে পড়েছেন। তারা সেখানেই চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীরা সবাই স্লেটার অ্যারোস্পেস হাইটস কনস্ট্রাকশন সাইটের কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ