• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসছেন

সিসি নিউজ।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে মার্চ মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর এক হোটেলে দুই দিনব্যাপী ‘ওআইসি রিফর্ম’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ খবর জানান।

ড. মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরের আগে মার্চের প্রথম সপ্তাহে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রিংলা বাংলাদেশে আসবেন। মোদির সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ড. মোমেন আরো বলেন, শিগগিরই মোদির সফরের সঠিক তারিখ চূড়ান্ত করা হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির একজন মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিগগির বাংলাদেশ সফর করবে। এ সময় হয়তো শ্রমবাজারের জন্য সুখবর আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ