• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

দিনাজপুর ।। দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রফিকুল ও ওয়াজেদ নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার ছোট মাগুড়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম গাইবান্দার সাদুল্ল্যাপুর উপজেলা ও ওয়াজেদ হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। পুলিশের দাবি, তারা ডাকাতদলের সদস্য ছিলেন।

এ ঘটনায় পুলিশের ওসিসহ (তদন্ত) চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা ও একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহানের ভাষ্যমতে, রফিকুল ও ওয়াজেদ নামের দুই ডাকাতকে বুধবার সন্ধ্যায় গাইবান্ধা ও পীরগঞ্জ থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নবাবগঞ্জ ছোট মাগুড়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ডাকাতদল পুলিশের ওপর গুলি চালিয়ে রফিকুল ও ওয়াজেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ও ওয়াজেদ।

ওসি আরো বলেন, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) শামসুল ইসলাম, এসঅই রিমেল, সিপাহি তুষার ও কাদের নামের চার পুলিশ সদস্য আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

নিহতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানাসহ বেশ কয়েকটি থানায় ৫-৬টি করে ডাকাতি, ছিনতাই, মাদকের মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ