• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক চারুকলা উৎসব

সিসি নিউজ, ২২ ফেব্রুয়ারী।। আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে নীলফামারীতে শুরু হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক চারুকলা উৎসব। ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত নীলফামারীর নীলসাগরে এ উৎসবের আয়োজন করেছে চারুকলা উৎসব ২০২০ নীলফামারী আয়োজক কমিটি।
এ উপলক্ষে আজ দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলণ করেছে আয়োজক কমিটি।
২৬ ফেব্রুয়ারী থেকে উৎসবের শুরু হলেও পরের দিন ২৭ ফেব্রুয়ারী দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্র শিল্পী রফিকুন্নবী ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু। এসময় সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
চারদিনের আয়োজনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানী, ভারত ও ফিলিপাইনসহ ১২ টি দেশের স্বনামধন্য শিল্পিরা অংশ নেবেন। পাশাপাশি ওপেন কলের মাধ্যমে দেশের বিভিন্ন চারুকলার ৬০ জন শিল্পী ছাড়াও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেবেন।
ভিশন-২০২১ ও আর্ট বাংলার সহযোগিতায় চারদিনের এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এম.পি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ