• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

সৈয়দপুরে জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু

সিসি নিউজ, ২৩ ফেব্রুয়ারি॥ তিন দিন ব্যাপী নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ কাব মিলনায়তনে ওই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় বেলা ১১ টায় ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল। মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালক ও সংগঠনের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি, পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সদস্য ও সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার, মো. সামশুল আলম বাবু স্থানীয় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাজ কুমার পোদ্দার, প্রমূখ। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি দপ্তর সম্পাদক মো. নুর উদ্দিন দুলাল পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র মতে, তিন দিনব্যাপী মেলায় সর্বমোট ৩০টি স্টল বসেছে। আর এ সব স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছে। মেলার স্টলগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৫ ফেব্রুয়ারি সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলার পরিসমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ