• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রীর

নওগাঁ, ২৪ ফেব্রুয়ারী।। নওগাঁর মান্দায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার  চালক ও এর আরো এক যাত্রী।

আজ সোমবার (২৪ ফ্রেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম জয়নাল আবেদীন (৪৫), রফিকুল ইসলাম (৩৬) ও আশরাফুল ইসলাম (৩৯)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত  পরিচয় জানা যায়নি।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সকালে অটোরিকশায় করে স্থানীয় কয়েকজন নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথে ফেরিঘাট এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ওই তিন যাত্রী। দুর্ঘটনায় অটোরিকশার  চালক ও এর আরো এক যাত্রী আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ