• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাবিতে ৫ সপ্তাহ সান্ধ্যকালীন কোর্সে ভর্তি স্থগিত

সিসি ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সে ৫ সপ্তাহের জন্য ভর্তি স্থগিত করেছে অ্যাকাডেমিক কাউন্সিল। এ ব্যাপারে করণীয় ঠিক করতে সাতজনের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের আচার্য আব্দুল হামিদ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স বাতিলের আহ্বান জানান। এরপর কুমিল্লা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দেয়া হয়। আর যৌক্তিকতা খুঁজতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ও।
তাই এ সংক্রান্ত কমিটি গত ৯ ফেব্রুয়ারি সান্ধ্যকোর্সে সাময়িকভাবে শিক্ষার্থী ভর্তি বন্ধের সুপারিশ করে।
সোমবার অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রায় ৬ ঘণ্টা যুক্তি তর্ক শেষে অ্যাকাডেমিক কাউন্সিল ৫ সপ্তাহের জন্য এসব কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত করে।
সভায় এবছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ও সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ