• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে আরো ২ জনের মৃত্যু

সিসি ডেস্ক, ২৫ ফেব্রুয়ারী।। নারায়ণগঞ্জে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরো দুই জন মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে হিরণ মিয়া (২৮) এবং সোমবার রাতে জোবায়ের আপনের (১০) মৃত্যু হয়।এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৫।

ফতুল্লার সাইনবোর্ড এলাকার সাহেব পাড়া এলাকায় ৫ তলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন নূরজাহান বেগম ও তার পরিবারের সদস্যরা। গত ১৭ই ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে আগুনে দগ্ধ হন নুরজাহান বেগম। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার দুই ছেলেমেয়ে নাতি সহ একই পরিবারের আট সদস্য। ঘটনার দিন মারা যান নূরজাহান বেগম; একদিন পর তার ছেলে কিরণ মিয়ার মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

জোবায়ের কিরণের ছেলে ও হিরণ তার ছোট ভাই। হিরণের স্ত্রী মুক্তা আক্তার, মেয়ে ইলমা ও ভাগ্নে কাউসার এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সাতদিন চিকিৎসাধীন থেকে কিরণ মিয়ার বড় ছেলে ইমন মিয়ার মৃত্যু হয়। আগুনের ওই ঘটনায় ওই বাড়ির আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে যায়।

উৎসঃ ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ