• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু

মানিকগঞ্জ, ২৬ ফেব্রুয়ারী।। জেলা শহরের পশ্চিম সেওতা এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন ভাই বোন দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো, শাহাদত হোসেন (৮) এবং ফাতেমা আক্তার (৯)। তারা লালমনিরহাট জেলার দিনমজুর আব্দুস সোবাহানের সন্তান।
এলাকাবাসী জানায়, দিনমজুর আব্দুস সোবাহান চলতি মাসেই কাজের সন্ধানে স্ত্রী ও ৩ শিশু সন্তানকে নিয়ে মানিকগঞ্জে আসে। পশ্চিম সেওতা এলাকার সবুর উদ্দিনের বাসা ভাড়া নেয়। আব্দুস সোবাহান সকালেই কাজে চলে যায়। বিকেলে তার স্ত্রী ৮ মাসের শিশু সন্তানকে খাওয়াচ্ছিল। এই ফাঁকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শাহাদত ও ফাতেমা।
কিছুক্ষণ পরে আরেক শিশু ওই পুকুরে গোসল করতে নামলে তার পায়ের সঙ্গে দুই শিশুর শরীরের স্পর্শ লাগে। সে তাদেরকে পানি থেকে ওপরে তুলে বাড়িতে খবর দেয়। পরে তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মুকুল চন্দ্র মন্ডল জানায়, শিশু দুইটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের স্বজনেরা মরদেহ দুটি নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ