• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরানের ভাইস প্রেসিডেন্ট করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির পর দেশটির নারী ও পরিবার কল্যাণ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দেশটির সরকারি একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

এর আগে, গত মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি ধরা পড়ে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনা আক্রান্ত ২৫৪ জনের একজন মাসৌমেহ এবতেকার। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৬ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া দেশটিতে করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। যা চীনের বাইরে এখন পর্যন্ত এ ভাইরাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালে তেহরানে নিযুক্ত মার্কিন দূতাবাসের নিয়ন্ত্রণ নেয়ার পর ৪৪৪ দিনের কূটনৈতিক সঙ্কট তৈরি হয়েছিল। সেই সময় ইরানের মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অধিক পরিচিতি পেয়েছিলেন ইংরেজিতে পটু ইরানি ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ