• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৫

কুমিল্লা, ২৯ ফেব্রুয়ারী।। জেলার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পদে গেছে। এতে বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার সকাল সাতটার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় ঢাকাগামী খাদিজা পরিবহনের একটি বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের নাম রমজান, সফিকুল ও শাহিন মোল্লা বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘খাদিজা ভিআইপি’ নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ