সিসি নিউজ, ২৯ ফেব্রুয়ারী॥ নীলফামারীর সৈয়দপুরের বাইপাস মহাসড়কের রেলক্রসিংয়ে পাশে রতন কুমার (৩৬) নামে এক নরসুন্দর ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তার বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাটে।
আজ শনিবার দুপুরের দিকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘তিতুমীর’ এক্সপ্রেস ট্রেনে ওই দূর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দ্বিখন্ডিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।