জয়পুরহাট, ১ মার্চ।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাদের নিজ বাড়ির অদুরে পুকুর পাড় সংলগ্ন গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকা অবস্থায় দুই মরদেহ উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান,ওই গ্রামের শাহীন মিয়া (৩৫) ও তার স্ত্রী আশা পারভিন (২৭) এর মরদেহ তাদের বাড়ির থেকে কিছু দুরে পুকুরপাড়ের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে তাদের মরদেহ গাছের সাথে ঝুলানো ছিল। প্রাথমিকভাবে জানা গেছে তারা নিজেরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়না তদন্তের জন্য তাদের মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।