জয়পুরহাট, ০৫ মার্চ।। জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা কমলপুর হাজীপাড়া গ্রামে হঠাৎ করে একটি মেছো বাঘ সদশ্য বন্য প্রানী ঢুকে পরেছে, এমন খবর দ্রুত ছড়িয়ে পরলে বন্য প্রানীটিকে দেখতে এলাকায় উৎসুক জনতার ভীড় করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে যায়। এলাকাবাসীসহ তারা বাঘটিকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী বন বিভাগে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে হাজীপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলামের বাঁশ ঝাড়ে ঢুকে পরলে তিনি বাঘ বাঘ বলে চিৎকার করে স্থানীয়দের খবর দেন। এমন খবর দ্রুত ছড়িয়ে পরলে স্থানীয়রা ভীড় জমাতে থাকেন। জনতার ভয়ে ওই প্রানী বাঁশ ঝাড়ে ঢুকে পরে।
জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান, স্থানীয়দের খবর পেয়ে বন্য প্রানীসহ এলাকাবাসীদের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিকেলে রাজশাহী বন বিভাগে খবর দেওয়া হয়েছে।