• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাভারে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

সাভার, ৬মার্চ।। ঢাকার সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আকাশ আহম্মেদ (২২)। তিনি ছুটিতে ছিলেন।

আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ আহম্মেদ ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন।

আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা আকাশ কয়েকদিন আগে ছুটিতে কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরের নিজ বাড়িতে আসেন। শুক্রবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।  এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানিয়েছেন মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে।

ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ