• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় নারী দিবসে আলোচনা সভা

ডিমলা প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলা উপজেলায় বালাপাড়া ও খালিশা চাপানী ইউনিয়নে দি-হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরাম , বিকশিত নারী নেটওয়ার্ক এর আয়োজনে ৮ মার্চ রোববার আন্তর্জাতিক নারী দিবসে “নারী অধিকার প্রতিষ্ঠা করি, সমতার সমাজ গড়ে তুলি” ও “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যে বনার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালাপাড়া ইউনিয়ন ফেডারেশন হইতে র‌্যালিটি বের হয়ে ডাঙ্গারহাট মুক্তিযুদ্ধ স্মৃতি অম্লান গোল চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধর শেষে প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে ফেডারেশন হল রুমে মিলিত হয়। সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিতিতে আলোচনা সভা অনু্িষ্ঠত হয়। এসে শেষ হয়। র‌্যালি শেষে এক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ইউপি’র সংরক্ষিত আসনের সদস্য আলিমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালাপাড়া বহু-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজার রহমান,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলেফ উদ্দিন, নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান রোকন, নারী নেত্রী জাহানারা বেগম, বাসদের জেলা সম্বনয়ক ইউনুস আলী প্রমুখ। সভায় দ্বি-হাঙ্গার প্রজেক্টের ইউসি অজিবর রহমান লেবুর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন বালাপড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি ফজিবর রহমান,আরডিআরএস-বায়লাদেশ এর সমস্বয়কারী মোক্তাদির আহম্মেদসহ আরো অনেকে। বক্তৃতায় বক্তাগণ বলেন, বলেন নারীদের নারীদের অধীকার রক্ষায় আমাদের সকলকে এক সাথেই কাজ করে যেতে হবে। নারীও মানুষ কাঁধে কাঁধ মিলে এ সমাজে সর্বক্ষেত্রে ভূমিকা রেখেই চলেছে। নারীরাও পারে পুরুষদের পাশাপাশি থেকে দেশ ও জাতীর উন্নয়নে ভূমিকা রাখতে। সুতরাং এ কারনেই আমাদের নারীদের চলাফেরা কিংবা পোষাকের দিকে না তাকিয়ে পুরুষতান্ত্রিক সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্যদিয়ে নারীদের সম-অধীকার বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে সকলকেই।
একই দিনে উপজেলার খালিশাচাপানী ইউনিয়নে উক্ত প্রজেক্টের উদ্যোগে খালিশাচাপানী ইউনিয়ন পরিষদের আয়োজনে দিবসটি উৎযাপনে র‌্যালী ও আল্চোনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার এর সভাপতিত্বে ইয়ুথ এ্যান্ডিং হাঙ্গার এর নীলফামারী জেলা কো-অর্ডিনেটর নুরুজ্জামান সরকার এর উপস্থাপনায় সভায় বক্তৃতা করেন নারী নেত্রী খাদিজা আক্তার, লিপি আক্তার, ইয়ুথ এ্যান্ডিং হাঙ্গার এর ইউনিয়ন কো-অর্ডিনেটর রিপন ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ