• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফ্লাইট সংখ‌্যা কমিয়ে আনার ঘোষণা বিমান বাংলাদেশের

সিসি ডেস্ক, ৯ মার্চ।। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের ১০টি রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকাব্বির হোসাইন বলেন, করোনা ভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বের ১০টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪২টি ফ্লাইট চলাচল করতো। এরমধ্যে ৭৪টি ফ্লাইট কমিয়ে আনা হয়েছে। এখন থেকে ৬৮টি ফ্লাইট চলাচল করবে।

এর আগে বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কারণে কুয়েত এবং কাতারে সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার আরো ৯টি রুটে ফ্লাইট কমিয়ে আনা হলো। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, জেদ্দা ও মদিনা।

কতদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে এমন প্রশ্নে মোকাব্বির হোসাইন বলেন, কুয়েত আর কাতার যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সেখানে তাদের কিছু করার নেই। ওই দেশের সরকার নিষেধাজ্ঞা সরিয়ে নিলে তখন যোগাযোগ স্বাভাবিক হবে।

আর করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাত্রী সংখ্যা বাড়লে অন্য রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা আবার আগের মতো বাড়ানো হবে বলেও জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা। সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ