নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে অনুমোদনহীন তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানে বিএসটিআই’র অনুমোদন না থাকায় তিন প্রতিষ্ঠানের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত টিএবি-১, টিএবি-২ ও এমবিএস ইট ভাটায় অভিযানে নেতৃত্ব দেন সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) বেলায়েত হোসেন।
এ সময় বিএসটিআই’র পরিদর্শক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, অভিযানে টিএবি-১ এর ২৫হাজার, টিএবি-২ এর ৩০হাজার এবং এমবিএস এর ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।