• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবেক সাংসদ রহিম উদ্দিন ভরসা আর নেই

সিসি ডেস্ক, ১১ মার্চ।। সাবেক সংসদ সদস্য, ভরসা গ্রুপ অব ইন্ডাস্টিজের চেয়ারম্যান, দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা আলহাজ রহিম উদ্দিন ভরসা আর নেই। তিনি বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছু দিন থেকে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ৯ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ভাগ্নে মোনায়েম হোসেন ফারুক।
রহিম উদ্দিন ভরসা ১৯৩৫ সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত মনের উদ্দিন পাইকার। রহিম উদ্দিন ভরসা মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক ছিলেন। এছাড়াও তিনি রংপুর চেম্বারের প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ছিলেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নিজ ছোট ভাই ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের করিম উদ্দিন ভরসার কাছে ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শিল্পপতি টিপু মুনশি’র কাছে রংপুর-৪ আসনের নির্বাচনে পরাজিত হন। তার প্রতিষ্ঠিত ১৫টিরও বেশি কোম্পানীতে কাজ করে হারাগাছসহ রংপুরের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করতো। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ