• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুয়েতে মসজিদে জামায়াতে নামাজ পড়া নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক।। কুয়েতের সকল মসজিদে জামাত বদ্ধ হয়ে নিয়মিত পাঁচওয়াক্ত ও জুমার নামাজ পড়া আপাতত স্থগিত করেছে দেশটির সরকার। শুক্রবার কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের ফতোয়া বিভাগ এই আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুক্রবার থেকেই মসজিদে জামাতবদ্ধ হয়ে জুম্মা নামাজ ও পাঞ্জেগানা নামাজ পড়া স্থগিত করা হলো। করোনাভাইরাস রোধে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

এছাড়া করোনা ভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত দেশের সকল নাগরিকদের আপাতত যার যার বাসায় নামাজ পড়তে বলা হয়েছে আদেশে। সেইসঙ্গে বাইরে কোন জনসমাগম না করতেও নির্দেশ দেয়া হয়েছে।

দেশটিতে নতুন করে এই ভাইরাসে ২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ শ’ তে পৌছালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ