• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা: নেপালে চাকরি হারাবে ২০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, ১৪ মার্চ ।। প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টসহ অন্যান্য পর্বতে আরোহণ ও ‘অন্য অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণায় ৪ মিলিয়ন মার্কিন ডলার লোকসানের পাশাপাশি নেপালে প্রায় ২০ হাজার মানুষ চাকরি হারাবে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমণ্ডু পোস্ট জানায়, দেশটির অধিকাংশ মানুষই পর্বত জীবিকা নির্বাহ হয় পর্বতারোহণ থেকে। প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্বতারোহণের সাথে জড়িত। আর টুরিস্ট গাইড রয়েছে ৪ হাজার ১২৬ জন।
২০১৪ সালে দেশটির পর্যটন মন্ত্রণালয় একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, প্রতি ৬ জন পর্যটকের কারণে একটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। প্রতি বছর পর্বতারোহণ থেকে ৪ মিলিয়ন ডলার আয় করে দেশটির ফেডারেল সরকার।
মাউন্ট এভারেস্টে বিদেশীদের আরোহণের লাইসেন্স ফি হচ্ছে ১১ হাজার ডলার। পর্বতারোহণের জন্য আরো ৪০ থেকে ৯০ ডলার পর্যন্ত খরচ করতে হয় প্রত্যেক আরোহীকে।
চলতি বছর এভারেস্টে আরোহণের জন্য ৩৫০ জন পর্বতারোহী রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু করোনা আতঙ্কে তাদের অনুমতিপত্র বাতিল করা হয়েছে।
সাধারণত এভারেস্টে ৫ জন পর্যটকের আরোহণের সময় তারা ৩০ জন শেরপা ও একজন টুরিস্ট গাইড ভাড়া করে। তারা প্রতিদিন ১০০ ডলার পর্যন্ত আয় করতে পারে।
গত বৃহস্পতিবার সরকারের সিদ্ধান্তের ঘোষণায় পর্বতারোহণের বিভিন্ন পণ্য বিক্রির সাথে জড়িত ১০ হাজার মানুষ বেকার হয়ে গেছেন।
শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। ১৪ মার্চ শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ