• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা আতঙ্ক: ঢাবি বন্ধ ঘোষণার দাবিতে চার শিক্ষার্থী অনশনে

সিসি ডেস্ক, ১৫ মার্চ ।। করোনা ভাইরাস মহামারী আকারে বাংলাদেশে ছড়ানোর পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার দাবিতে অনশনে বসেছেন চার শিক্ষার্থী। শনিবার ১৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে অনশন শুরু করেছেন তারা।

অনশনে যাওয়া শিক্ষার্থীরা হলেন টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো.হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত প্লাবন ও কে এম তুর্য।

করোনা আতঙ্কে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশে এখনো করোনা বেশি ছড়ায়নি এমন যুক্তি দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনি বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে মত দেননি।

সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে স্মরণ করিয়ে দিয়ে শিক্ষার্থী মো: হাসান বিশ্বাস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একবার করোনা হলে তা সাড়ানো কষ্টসাধ্য হবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।

অনশনে বসা অপর শিক্ষার্থীরা জুনাইদ হোসেন বলেন, আমাদের চারজনের রুমে ৩০ থেকে ৪০ জন থাকি। ক্লাসরুমেও অনেকে এক সঙ্গে বসি। এর মধ্যে যে কোন একজন আক্রান্ত হলে ঘণ্টা খানেকের মধ্যে হাজার ছাড়িয়ে যাবে। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ