• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা ঠেকাতে দিল্লিতে হিন্দু মহাসভার ‘গোমূত্র পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক, ১৫ মার্চ ॥ করোনা ভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্ব। একের পর এক মানুষের শরীরে ধরা পড়ছে করোনা ভাইরাস। ভারতেও ক্রমেই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। এরইমধ্যে ভারতে বিশাল ‘গোমূত্র পার্টি’র আয়োজন করেছে হিন্দু মহাসভা।

দিল্লিতে যাতে করোনার প্রকোপ ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে, সে জন্য ‘গোমূত্র পার্টি’র আয়োজনের ঘোষণা দিয়েছিল হিন্দু মহাসভা সভাপতি চক্রপানি মহারাজ।

শনিবার দিল্লিতে দলের সদর দফতরে ‘গোমূত্র পার্টি’র অনুষ্ঠিত হয়। পার্টিতে ২শ’ মানুষ যোগ দিয়েছে এবং আয়োজকরা ভারতের অন্যান্য জায়গাতেও এমন পার্টি আয়োজন করবেন বলে জানিয়েছেন।

পার্টিতে যোগ দেয়া একজন বলেন, আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করে আসছি। আমরা গোবর দিয়ে স্নানও করি। আমরা কখনোই ওষুধ সেবনের প্রয়োজন বোধ করিনি।

যদিও চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ক্যান্সার বা কোনো কঠিন রোগ গোমূত্র খেয়ে সেরে গেছে, এমন কোনো প্রমাণ নেই। এমনকি গোমূত্র খেলে করোনা ভাইরাস শরীরে প্রবেশ করবে না, এরকম প্রমাণও মেলেনি। কিন্তু অনেক হিন্দুই বিশ্বাস করেন গরুর মূত্র পবিত্র এবং তা পান করলে দাওয়াই হিসাবে কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ