• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুজিববর্ষে নিজের রেশন দরিদ্রদের দেবেন ওসি মোমিন

সিসি নিউজ, ১৫ মার্চ।। জাতির পিতার জন্মশত বার্ষিকীতে (মুজিববর্ষে) নিজের প্রাপ্ত রেশন দরিদ্রদের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম মোমিন। রবিবার দুপুরে (১৫ মার্চ) নীলফামারী সদর উপজেলায় মুজিবর্ষ উদযাপন বিষয়ক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।

বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।

ওসি মোমিনুল ইসলাম মোমিন বলেন, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এই সময়তো আর পাবো না। বঙ্গবন্ধু না হলে প্রিয় এই দেশটিকে পেতাম না। তার কারণে আমি আজ পুলিশ কর্মকর্তা হতে পেরেছি। মুজিবর্ষে আমার প্রাপ্ত রেশন দরিদ্র মানুষগুলোর মাঝে বিলিয়ে দিবো।

উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ