সিসি নিউজ, ১৫ মার্চ॥ চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি থেকে নীলফামারী জেলায় ফেরত আসা আরো ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের দেহে করোনা ভাইরাস আছে কিনা তা যাচাইয়ের জন্য হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে নীলফামারীর ডোমার উপজেলায় ৫জন ও সৈয়দপুর উপজেলায় ইতালি থেকে ফেরত আসা ১ জন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন তাদের নজরদারি ও চেকআপ করা হচ্ছে।
আজ রবিবার জেলা সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে জেলায় ৩৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পান। তারা সকলেই শঙ্কামুক্ত। বিদেশ থেকে আসা আরো ৬জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪ দিনের জন্য। এ ছাড়া সদর আধুনিক হাসপাতালে করোনার একটি পৃথক ইউনিট খোলা হয়েছে। সেখানে ৫০টি শয্যা তৈরী করা হয়েছে।