• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিসি ডেস্ক, ১৫ মার্চ।। করোনা মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টায় করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশের প্রধানদের মধ্যে ভিডিও কনফারেন্স শুরু হয়। এ কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, করোনা মোকাবিলায় আমরা তিনটি কমিটি করেছি। আমাদের দেশে যারা করোনায় আক্রান্ত, তারা বিদেশ থেকে এসেছেন। আমরা আমাদের হাসপাতাল প্রস্তুত রেখেছি।

তিনি বলেন, আমরা করোনা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। আমাদের স্কুলগামী শিশুদের মধ্যেও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে মিলে এ রোগ মোকাবিলা করতে হবে। সার্কভুক্ত স্বাস্থ্য মন্ত্রী ও সচিবরাও এ ধরণের ভিডিও কনফারেন্স করতে পারে। ।

বিশ্ব মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের মধ্যে ভিডিও কনফারেন্স আয়োজনের আহবান জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শুক্রবার (১৩ মার্চ) এ নিয়ে দুটি টুইট করেন তিনি।

টুইটে নরেন্দ্র মোদি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচিৎ করোনাভাইরাস প্রতিরোধে শক্তিশালী কৌশল নির্ধারণ করা, যাতে করে অঞ্চলটির মানুষদের সুস্থতা নিশ্চিতে কোনো চেষ্টার ত্রুটি না থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ