• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

করোনা: ইতালিতে একদিনে ৩৬৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ মার্চ।। ইতালিতে ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮০৯।

রবিবার (১৫ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলা বোরেল্লির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

অ্যাঞ্জেলা জানান, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৯০ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৪৭।

প্রসঙ্গত, চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮৩৫ জনে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৫৮ জনে। খবর বিবিসি, রয়টার্স ও আলজাজিরার।

করোনায় সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৯২২ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইতালিতে।

ইউরোপের ওই দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তার একদিন আগে শুক্রবার মারা গেছে আড়াইশ মানুষ, যা একদিনে কোনো দেশে এ ভাইরাসে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

দেশটিতে মোট আক্রান্ত রোগী ২১ হাজার ১৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৬৬ জন। নতুন রোগী ৩ হাজার ৪৫৭ জন।

সম্প্রতি আক্রান্ত দেশগুলোর মধ্যে ইরানে সুস্থতার হার সবচেয়ে বেশি। ইরানে এখন পর্যন্ত ৪ হাজার ৩৩৯ জন সুস্থ হয়েছেন। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে একদিনে ৯৭ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে আক্রান্ত ১২ হাজার ৭২৯ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২১-এ পৌঁছাল। মারা যাওয়া সবাই ঝুঁকিপূর্ণ গ্রুপের ছিল। মারা যাওয়া সবার বয়স ৬০-এর অধিক ছিল।

তবে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে।

চীনে একদিনে নতুন শনাক্ত হয়েছে ২০ জন। তবে চীনের বাইরে বিশ্বের অন্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া বিশ্বব্যাপী অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে বন্ধ থাকলেও ঘণ্টা চুক্তিতে কাজ করা কর্মীরা স্বাভাবিক নিয়মেই বেতন পাবেন।

ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ায় ১১ মার্চ বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আক্রান্ত দেশগুলোর মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে- স্পেনে ৬৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৮ জন, যুক্তরাষ্ট্রে ৮ জন, জার্মানিতে ১ জন, ফ্রান্সে ১২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ