• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নাটোরে সকল ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা

নাটোর, ১৭ মার্চ।। করোনাভাইরাস ঠেকাতে নাটোরে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক গণজমায়েত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন ও পুলিশ সুপার। এছাড়া হোক কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নিয়ম না মানলে আইন প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার রাত ৭টায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, করোনাভাইরাস ঠেকাতে নাটোর জেলার সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান (ইসলামী জালসা, হিন্দু ধর্ম্বের হরিবাসরসহ নানা ধর্মীয় অনুষ্ঠান) সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বিদেশ ফেরত নাটোরের ৯ জন হোম কোয়ারেন্টাইনে না থেকে সাধারণভাবে চলাফেরা করার ওপর বিধি-নিষেধ জারি করা হয়েছে। প্রতিটি উপজেলা আইসোলেশন ইউনিট এবং শহরতলীর ভবঘুরে সেন্টারকে দ্রুত করোনা ইউনিট চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, করোনাভাইরাস ঠেকাতে সাময়িকভাবে আমরা সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য নির্দেশনা জারি করেছি। আপাতত কেউ যাতে ইসলামি জালসা বা হিন্দুদের হরিবাসর না করে, সেজন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সকল ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক গণজমায়েত না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদেশফেরত অনেকে হোম কোয়ারেন্টাইন মানছে না। যারা হোক কোয়ারেন্টাইন মানবে না, তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া করোনাভাইরাস সংক্রান্ত যে কোন ধরনের তথ্যের জন্য একটি কন্ট্রোল ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি মানুষ যাতে সচেতন হতে পারে, সেজন্য আমরা ইউএনওদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের নির্দেশনা দিয়েছি।

এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমানসহ শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ