সিসি নিউজ, ১৭ মার্চ।। মুজিব বর্ষ উপলক্ষে সৈয়দপুর ও কিশোরগঞ্জে যমুনা ব্রেড এন্ড সুইটস এর সকল পন্যের উপর ১০% মুল্যছাড়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী শহীদ পরিবারের সন্তান সুমিত কুমার আগারওয়ালা সিসি নিউজকে জানান, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১৭ই মার্চ সারাদিন ব্যাপী নিজস্ব উৎপাদিত পন্যের উপর ১০% মুল্য ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু না হলে এদেশ পেতাম না। স্বাধীনতা যুদ্ধে আমাদের পরিবারে ৩৭ জন সদস্য শহীদ হয়েছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এ মহান নেতার সম্মানে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।