• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাজমহলে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ মার্চ ।। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ভারতে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে। চিকিৎসকরা সংক্রমণ এড়াতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে তাজমহলে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার রাতে ভারতের পর্যটনমন্ত্রী ট্যুইট করে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, দর্শনার্থীদের জন্য আপাতত বিশ্বের সপ্তম আশ্চার্য তাজমহল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

ভারতের পর্যটনমন্ত্রী ট্যুইট করে জানান, দেশের সমস্ত স্মৃতিসোউধ এবং জাদুঘর আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।’

ইতিমধ্যেই ভারতে সিনেমা হল এবং থিয়েটার হলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বন্ধ রাখা হচ্ছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও। এছাড়া বিদেশি পর্যটকদের এদেশে আসার ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ