বদরগঞ্জ (রংপুর), ১৭ মার্চ ।। রংপুরের বদরগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ মঙ্গলবার(১৭মার্চ)সকালে বদরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে দোয়া মাহ্ফিল ও কৃতি শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুলের পরিচালক মাহাবুবার রহমান পুরস্কার বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আফসার আলি,সহকারি প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন আইরিন,বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কামরুজ্জামান মুক্তা সহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ দিকে,বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,দোয়া মাহ্ফিল,কলেজ চত্বর ও উপজেলার দামোদরপুর ইউপির মোস্তফাপুর ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত স্থানে ১শত বনজ ও ফলজ বৃক্ষ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন,দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক,অধ্যক্ষ বিমলেন্দু সরকার,উপাধ্যক্ষ রুহুল আমিন পাইকাড়,সহকারি অধ্যাপক ফেরদৌস রহমান সাজু,সহকারি অধ্যাপক লিটন চৌধুরি,প্রভাষক কামরুজ্জামান মুক্তা,প্রভাষক সাইফুর রহমান রানু,জিকরুল হক প্রমুখ।