• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনাভাইরাস: এবার সব কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা

সিসি ডেস্ক, ১৭ মার্চ ।। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোশ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এখন পর্যন্ত ১০ জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ১৬ জন আইসোলেশনে এবং ৪৩ জন সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে আছেন।

প্রতিদিন এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সোমবার দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। এই ঘোষণার আওতায় সরকারি আলিয়া মাদ্রাসাগুলোও বন্ধ হয়েছে। এবার দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া এ ঘোষণা দিয়েছে।

জানা গেছে, মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ৬ বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

বোর্ডের কো চেয়ারম‌্যান মাওলানা আব্দুল কুদ্দুস জানান, ‘করোনাভাইরাসের কারণে দেশের সব কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ থাকবে। তবে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি অব‌্যাহত রাখবে।’

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৫৪ জনে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজারের বেশি। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ হাজার মানুষ। নিহত ও আক্রান্তদের সবচেয়ে বেশি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। ফেব্রুয়ারির শেষের দিকে অঞ্চলটি থেকে করোনার সংক্রমণ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ