• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা সন্দেহে বিদেশফেরত যুবক পরিবারসহ অবরুদ্ধ

বগুড়া, ১৭ মার্চ ॥ বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালিফেরত এক যুবককে পরিবারসহ অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে তাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এলাকার কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে ওই ব্যক্তি দেশে আসার পর তাকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। খবরটি পেয়ে মঙ্গলবার সকালে এলাকার লোকজন তার বাড়ির সামনে ভিড় জমান এবং এলাকা ছাড়তে বলেন।

কাউন্সিলর বলেন, ‘বাইরে থেকে মাসুদ ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের জানিয়েছি, আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি। ওই পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।’

ওই ব্যক্তির বাবা বলেন, ‘আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। আমাদের অবরুদ্ধ করে নির্যাতন করা হচ্ছে। বিষয়টি সিভিল সার্জন অফিসে জানিয়েছি।’

বগুড়ার সিভিল সার্জন গউসুল আযম বলেন, ‘আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ