সিসি ডেস্ক, ১৮ মার্চ ।। বাংলাদেশে নিম্ন আদালতের ৩০ বিচারককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা অস্ট্রেলিয়া ফেরত এবং নিম্ম আদালতে কর্মরত আছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আইন মন্ত্রনালয় সূত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হোম কোয়ারেন্টাইনে থাকা এই বিচারকরা দুই সপ্তাহের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাদেরকে নিজেদের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। বাংলাদেশে ইতিমধ্যে ১১ জন শনাক্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।