• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় হোম কোয়ারেন্টিন না মানায় কাতার ফেরত যুবকের অর্থদন্ড

নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় করোনা ভাইরাস মোকাবেলায় বিদেশ ফেরত মোজাফ্ফ হোসেন (৩৮) নামে এক যুবক হোম কোয়ারেন্টিন ভঙ্গ করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী  অফিসার মো: আব্দুল্লা-আল-মামুন।
অর্থদন্ড প্রাপ্ত যুবক নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বলিরঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, কয়েক দিন হল সে কাতার হতে দেশে ফিরলে করোনা মোকাবেলার জন্য এয়ারপোর্টে স্টাম্পে সহি নিয়ে তাকে হোম কোয়ারেন্টিন থাকার শর্তে ছেড়ে দেওয়া হয়।  কিন্তু সে বাড়ি এসে সেই শর্ত না মেনে বাজার সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে খবর দিলে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড করেন। এবং ১৪ দিনের আগে এমন কাজ আর করতে পারবেন না মর্মে সর্তক করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লা-আল-মামুন বলেন, হোম কোয়ারেন্টিন ভঙ্গ করলে দেশের বৃহৎ স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবেনা।  প্রয়োজনে প্রশাসন এর চেয়েও কঠোর হবে তবু কাউকে কোয়ারেন্টিন ভঙ্গ করতে দেওয়া হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ