• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই লাখ ছাড়াল করোনায় আক্রান্ত, মৃত ৮২৭৯

সিসি ডেস্ক, ১৯ মার্চ ।। বিশ্বজুড়ে করেনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। তবে, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ফিরেছেন অন্তত ৮২ হাজার ৯০৯ জন।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এর তথ্যমতে, সারাবিশ্বে বুধবার রাত পর্যন্ত মোট ২ লাখ ৮ হাজার ৪৫৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এরমধ্যে মারা গেছেন ৮ হাজার ২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৩৩ জন, আর মারা গেছেন ৩০৫ জন।

সবচেয়ে বেশি ক্ষতির শিকার হওয়া চীনে ৮০ হাজার ৮৯৪ জনের মধ্যে মারা গেছেন ৩ হাজার ২৩৭ জন। এরপরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। সেখানে ৩১ হাজার ৫০৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৫০৩ জনের। সুস্থ হয়েছেন ২৯৪১ জন।

ইরানে মারা গেছে ১১৩৫ জন আর আক্রান্ত হয়েছে ১৭৩৬১। সুস্থ হয়েছে ৫৩৮৯ জন।

স্পেনে মারা গেছে ৬২৩ জন। আক্রান্ত ১৩,৯১০ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর মারা গেছেন একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ