• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনাভাইরাসে এবার দুই পাকিস্তানির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ১৯ মার্চ ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই পাকিস্তানির মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই ব্যক্তিই উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া অঞ্চলের বাসিন্দা। এখন পর্যন্ত সেখানে ১৯ ব্যক্তির এই রোগ সংক্রমণ ঘটেছে।

বুধবার (১৮ মার্চ) প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জনে।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী তাইমুর খান জাংরা বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, লেডি রিডিং হাসপাতালে দ্বিতীয় এক রোগীর মৃত্যু হয়েছে। ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি হাঙ্গু জেলার বাসিন্দা। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরদিনই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম বলেন।

এদিকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় মাইলফলকে পৌঁছার ঘোষণা দিয়েছে চীন। প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার পর বৃহস্পতিবার দেশটিতে কোনো নতুন রোগী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হননি। কিন্তু দেশের বাইরে থেকে আসা লোকজনের কারণে চীনের এই উন্নতি হুমকিতে পড়তে পারে।

যখন বৈশ্বিক মহামারীটি নিয়ন্ত্রণে বেপরোয়া চেষ্টার অংশ হিসেবে বিভিন্ন দেশ নিজেদের অচল করে রেখেছে, তখনই বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির এই অগ্রগতির খবর এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ