• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা, ১৯ মার্চ ।। করোনাভাইরাসের হুমকির মুখে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেই বিশ্ববিদ্যালয়ের সবধরনের ক্লাস-পরীক্ষা-গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়তে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছুটি ২৮ মার্চ থেকে সময় বাড়িয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ করা হয়েছে সিন্ডিকেট সভায়।

সর্বশেষ ঢাবির হল বন্ধ ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালের ২১ আগস্ট কেন্দ্রীয় খেলার মাঠে সেনাবাহিনী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর। প্রায় এক যুগ পর ফের হলগুলো বন্ধ করতে হলো দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম করোনাভাইরাসের হুমকির কারণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ