• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনাভাইরাস সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ১৯ মার্চ ॥ করোনাভাইরাস হয়েছে এমন সন্দেহ করে একজনকে পিটিয়েছে একদল যুবক, পরে সেই ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। বুধবার কেনিয়ায় দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে বিবিসিকে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা দাবি করেছে অভিযুক্ত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কেনিয়ায় সাতজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এ ছাড়া ১১ জনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের ভাইরাস টেস্টের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাইরাসটিতে ২ লাখ ২০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ