• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত!

টাঙ্গাইল, ১৯ মার্চ ।। করোনাভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশে এ রোগ সনাক্ত হয়েছে। সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে।

দর্শনার্থী ও মুসল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেইসাথে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ