• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় জাদুঘর ও চিড়িয়াখানা বন্ধ

ঢাকা, ২০ মার্চ ।। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে জাতীয় চিড়িয়াখানা ও জাদুঘর।

আজ শুক্রবার দুপুরে জাতীয় জাদুঘরের কিপার (জনশিক্ষা বিভাগ) ড. শিহাব শাহরিয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলার জন্য দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় জাদুঘর। এ সময়ে জাদুঘরের সমস্ত গ্যালারি ও নিদর্শন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে দাফতরিক কাজ চলবে।

দর্শনার্থীদের জন্য জাদুঘর কবে পুনরায় উন্মুক্ত করা হবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে করোনাভাইরাস বিস্তার রোধে শুক্রবার থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ঢাকার মিরপুরস্থ জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকবে।

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ