• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইতালিতে করোনায় একদিনে ৬২৭ জনের মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক, ২১ মার্চ ।। ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে এ রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন।

শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এছাড়া নতুন করে ৫ হাজার ৯৮৬ জন আক্রান্তের ঘটনায় দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১। ইউরোপের দেশটিতে এখনও ৩৭ হাজার ৮৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৬৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার প্রাণঘাতী এ ভাইরাসে ৪২৭ জনের মৃত্যু হয়। আর গত বুধবার প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন। বৃহস্পতিবার পর্যন্ত সেটাই ছিল যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবার নিজেদের সেই রেকর্ডকেও ছাড়িয়েছে গেল তারা।

এদিকে, করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে গিয়ে ইতালিতে এখন পর্যন্ত ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। গিম্বে হেলথ ফাউন্ডেশনের তথ্যমতে, দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা মোট আক্রান্তের ৮ দশমিক ৩ শতাংশ।

মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসটি উৎপত্তিস্থল চীনের উহানে বিস্তার হ্রাস পেলেও ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ