• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনাভাইরাস: জর্ডানে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক, ২১ মার্চ ।। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে জর্ডান। দেশটির সরকার জরুরি প্রয়োজন ছাড়া জনগণের চলাচল নিষিদ্ধ করে এই কারফিউ জারি করে।

শুক্রবার (২০ মার্চ) সরকারের মুখপাত্র জানিয়েছেন, দেশটির স্থানীয় সময় শনিবার সকাল সাতটা থেকে শুরু হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জরুরি পদক্ষেপ হিসেবে জর্ডানে সেনাবাহিনী রাজধানী আম্মান সারা দেশ থেকে বিচ্ছিন্ন করেছে। এছাড়া এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এতে করে লকডাউন হয়ে পড়েছেন ১ কোটি মানুষ।

সরকার মুখপাত্র আমজাদ আদাইলেহ বলেন, এর আগে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারির ধারাবাহিকতায় দেশজুড়ে এই কারফিউ জারি করা হয়েছে। জরুরি অবস্থা জারির ফলে সেনা নিয়ন্ত্রিত কারফিউ ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের পথ সুগম হয়েছে। জনগণ নির্দেশনা মেনে না চলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

এছাড়া সিরিয়া, ইরাক, মিসর, ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করেছে জর্ডান। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে সবধরনের বিমান চলাচল।

জর্ডানে করোনায় আক্রান্ত ৮৪ জন। তবে এখনও সেখানে কারও মৃত্যু হয়নি। আম্মানে কয়েকটি হোটেল প্রায় ৫ হাজার মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ