• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের সকল স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ

সিসি ডেস্ক, ২২ মার্চ ।। নভেল করোনাভাইরাস ছড়ানোরোধে বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে শনিবার (২১ মার্চ) এ বিষয়ে একটি নির্দেশনা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

রোববার (২২ মার্চ) থেকেই এই নির্দেশনা কার্যকর হচ্ছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বর্তমানে বাংলাদেশের সব স্থলবন্দরসমূহের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।

বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়ার স্থলবন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

ইতোমধ্যে চারটি গন্তব্য ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ