• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোয়ারেন্টিন না মানায় নীলফামারীতে প্রবাসী যুবকের জরিমানা

নীলফামারী, ২২ মার্চ ।। হোম কোয়ারেন্টিন না মানায় নীলফামারীতে মোস্তাফিজুর রহমান শিশির নামে এক ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে নীলফামারী বড় বাজারে অভিযান পরিচালনা করে জরিমানার এই টাকা আদায় করা হয় এবং আগামী ১৪দিন হোম

কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রদান করা হয়।

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। এ সময় নীলফামারী থানার উপ সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।দন্ডিত ব্যবসায়ী গত সাত দিন আগে ভারত থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে না থেকে বাহিরে এসে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিলেন।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার বলেন, সরকারী নিয়ম না মানার প্রমান হাতে নাতে পাওয়া যায় এই ব্যবসায়ীর বিরুদ্ধে।তিনি ভারত থেকে এসে শহরের বড় বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হলে জরিমানার টাকা পরিশোধ করেন তিনি।ইউএনও বলেন, আগামী ১৪দিন তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে এমন নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ