• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ভ্রাম্যমান আদালতে ব‌্যবসায়ীর জরিমানা

ডোমার (নীলফামারী), ২২ মার্চ ।। দেশে করোনা ভাইরাস আতংকে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারনা করছে। এ ঘটনায় রোববার (২২মার্চ) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়কে সাথে নিয়ে ডোমার ও চিলাহাটি বাজারে অভিযান চালায়। এ সময় ডোমার বাজারের মুদি দোকানী মৃত আমিনের ছেলে নুর আলমকে ৫হাজার, শিপেন চন্দ্র রায়ের ছেলে দিপক রায়কে ৫হাজার টাকা জরিমানা করে। অপরদিকে চিলাহাটি সড়কে বেতগাড়া ধঞ্জনপুর বাজারে মাংস বিক্রেতা মজিবর রহমানের ছেলে মতিয়ার রহমানকে ৫হাজার, মৃত ইয়াছিন আলীর ছেলে খলিলুর রহমানকে ৫হাজার ও চিলাহাটি বাজারের মাংস বিক্রেতা মমতাজ আলীর ছেলে মানিক হোসেনকে ১০হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মনোয়ার হোসেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মেতাবেক ৫টি দোকানে মোট ৩০ হাজার টাকা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ