• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে প্রাইভেট পড়ানোর দায়ে দুই শিক্ষকের অর্থদন্ড

সিসি নিউজ, ২৩ মার্চ ।। সৈয়দপুর শহরে নিজ বাসায় প্রাইভেট পড়ানোর দায়ে দুই শিক্ষকের জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২২ মার্চ) বিকালে নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেট পড়ানোর দায়ে ওই দুই শিক্ষকের অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

অর্থদন্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন সৈয়দপুর রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকা ফাতেমা বেগম। তিনি সাহেবপাড়াস্থ  স্কুল সংলগ্ন রেলওয়ের কোয়াটারে স্বামী সৈয়দপুর রেলওয়ে স্টেশনের পার্সেল সহকারী (বুকিং) মোঃ মাজেদুল ইসলাম রানাকে নিয়ে বসবাস করেন। তিনি ওই কোয়াটারেই নিজ স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রাইভেট পড়াতেন। গোপন সংবাদের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ঘটনাটি প্রমানিত হওয়ায় ওই শিক্ষিকা তাৎক্ষনিক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরজন হলেন শহরের নয়াটোলার প্রাইভেট শিক্ষক শফিকুর রহমান। তিনি ওই মহল্লার মৃত নুর মোহাম্মদের পুত্র। সরকারের আদেশ অমান‌্য করে প্রাইভেট পড়ানোর সময় হাতেনাতে ধরা পড়ে ভ্রাম‌্যমান আদালতের নির্বাহী ম‌্যাজিস্ট্রেটের কাছে। পরে আদালতের বিচারক ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ