সিসি নিউজ, ২৩ মার্চ ।। সৈয়দপুর প্লাজাস্থ চাইনিজ রেস্টুরেন্ট রেডচিলির স্বত্ত্বাধিকারী মমিনুল ইসলাম মিঠু করোনাভাইরাস সংক্রমন রোধে সচেতনতায় লিফলেট বিতরন করেছেন। রোববার রাতে তিনি রেডচিলির গ্রাহকদের হাতে প্রচারনাপত্র তুলে দেন।
এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। ড্রপলেট ইনফেকশন অর্থাৎ হাঁচি-কাশির মাধ্যমে রোগটি ছড়ায়। আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই সবচেয়ে ভালো প্রতিরোধ। নিজেকে নিরাপদ রাখতে সর্দি-কাশিতে আক্রান্ত যেকোনো ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
আজ সোমবার দুপুরে প্লাজার বিভিন্ন দোকানপাটে এবং শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে লিফলেট বিতরন করবেন।